ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: চীনের জিয়াংসি বিশ্ববিদ্যালয়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির সুযোগ নিয়ে এসেছে চীনের জিয়াংসি প্রদেশ সরকার। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের জন্য জিয়াংসি প্রভিন্স গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর এবং স্বল্পমেয়াদি এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের জিয়াংসি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য উৎসাহিত করতে এ বৃত্তি কর্মসূচি চালু করেছে প্রাদেশিক সরকার।

জিয়াংসি প্রাদেশিক শিক্ষা ও অর্থ বিভাগ যৌথভাবে বৃত্তির নির্বাচন, অনুমোদন ও অর্থায়নের কার্যক্রম পরিচালনা করে। ফলে যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এই সুযোগ লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা

জিয়াংসি প্রভিন্স গভর্নমেন্ট স্কলারশিপ একটি অর্থায়িত বৃত্তি কর্মসূচি। এর আওতায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ২৫ হাজার চীনা ইউয়ান (আরএমবি) আর্থিক সহায়তা পাবেন।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ২০ হাজার চীনা ইউয়ান। অন্যদিকে ছয় মাসের বেশি মেয়াদের নন-ডিগ্রি বা স্বল্পমেয়াদি একাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার চীনা ইউয়ান আর্থিক সহায়তা।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের হাতে স্বাক্ষর করা আবেদন ফরম ও স্টাডি প্ল্যান জমা দিতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের ফটোকপি এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত থাকার সনদ জমা দিতে হবে। 

চীনা ভাষাভিত্তিক কোর্সে আবেদনকারীদের এইচএসকে সনদ অথবা অন্য কোনো স্বীকৃত চীনা ভাষা দক্ষতার পরীক্ষার ফলাফল জমা দিতে হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ফরমের কপি এবং ইংরেজি অথবা চীনা ভাষায় কমপক্ষে ৫০০ শব্দের একটি স্টাডি প্ল্যানও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের যোগ্যতা

স্নাতক প্রোগ্রামের জন্য আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের সনদ থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। স্বল্পমেয়াদি বা এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে আবেদনকারীকে অন্তত ছয় মাসের জন্য অধ্যয়নের প্রতিশ্রুতি দিতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জিয়াংসি প্রভিন্স গভর্নমেন্ট স্কলারশিপের আবেদনের শেষ সময় ২০ আগস্ট, ২০২৬।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600