ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের মোট ১২টি ক্যাডেট কলেজে ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে।

আবেদনের সময়সীমা: গত রোববার (২২ নভেম্বর) আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

লিখিত পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।

উচ্চতা: বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
আবেদন ফি: আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600