ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

স্টেট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: স্টেট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক আনোয়ারুল কবির। বিশ্ববিদ্যালয়টিতে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক আনোয়ারুল কবির কমনওয়েলথ স্পিট-স্লাইট বৃত্তির অধীনে যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা কার্যক্রমের আওতায় ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাঁর গবেষণা সন্দর্ভ্য জার্মানির ভিডিএম পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। বিবিএতে অনুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃত্তি লাভ করেন।

এরপর তিনি বেক্সিমকো ফার্মায় ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৬ সালের জানুয়ারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ব্যুরো অব বিজনেস রিসার্চ’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সময় ধরে গবেষণার সাথে যুক্ত অধ্যাপক আনোয়ারুল কবির তাঁর শিক্ষকতা জীবনে বহুসংখ্যক পিএইচডি ও এমফিল গবেষণাকর্ম তত্ত্বাবধান করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর ২৫টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600