ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

প্রধানমন্ত্রী চরিত্রে অপু

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী চরিত্রে অপু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে এমন চরিত্রেই তাকে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা।

এদিকে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা।

মহরত অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ শিরোনামের এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা। বঙ্গবন্ধুকন্যার জীবনের বিভিন্ন দিক বাংলা ও বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করবে এই চলচ্চিত্র।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, শিগগিরই ছবিটির শুটিংয়ের কাজ শুরু হবে। নির্মাতা অনন্যা রুমা জানান, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600