ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

শ্রাবন্ত্রীকে বার্তা পাঠিয়ে কারাগারে খুলনার যুবক

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শ্রাবন্ত্রীকে বার্তা পাঠিয়ে কারাগারে খুলনার যুবক

ভারতের পশ্চিম বঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে খুলনায় মো. মাহাবুবর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজ তার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার যুবক খুলনা শহরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ৬/১ বকশিপাড়া রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সরকারের কাছে উত্ত্যক্তকারীর বিচার চেয়েছিলেন শ্রাবন্তী। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদরদপ্তরের নির্দেশে ১৬ নভেম্বর খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের হয়।

মামলার বিরনীতে বলা হয়, অভিযুক্ত মাহাবুবর শ্রাবন্তীর মোবাইল ফোনে বিভিন্ন সময় কল করতেন। ফোনে সাড়া না পেয়ে আপত্তিকর মেসেজ দিতেন। একপর্যায়ে প্রতিকার চেয়ে শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। সোনাডাঙ্গা থানা পুলিশ অবশ্য বলতে রাজি হয়নি কোথা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600