ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

আমার নির্দেশেই মুসলিম কিশোরকে পেটানো হয়েছে: মন্দিরের পুরোহিত

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আমার নির্দেশেই মুসলিম কিশোরকে পেটানো হয়েছে: মন্দিরের পুরোহিত

মন্দিরে ঢুকে পানি খাওয়ার ‘অপরাধে’ উত্তরপ্রদেশে এক মুসলিম কিশোরকে বেধড়ক মারধর করা হয়। কয়েকদিন আগে এ ঘটনায় অভিযুক্ত শৃঙ্গীনারায়ণ যাদবকে গ্রেপ্তার করলেও এখন সে জামিনে মুক্তি পেয়েছে।

এরপরই মধ্যেই টুইটারে শৃঙ্গীনারায়ণের সমর্থনে হ্যাশট্যাগ চালু হয়েছে। অনেকেই তার সমর্থনে এগিয়ে এসেছেন। সেই তালিকায় হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদবও রয়েছেন। ঘটনার পর এক টুইট বার্তায় তিনি বলেন, ও হিন্দু সিংহের মতো গর্জন করেছে। আমি ওর সঙ্গে আছি।

পরে অরুণ জানান যে, শৃঙ্গীনারায়ণের সমর্থনে একটা হ্যাশট্যাগ চালু হয়েছে এবং আমরা তাকে সমর্থন করছি। গাজিয়াবাদের যে মন্দিরে পানি খেতে ঢুকেছিল কিশোর সেই মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহানন্দ সরস্বতীও শৃঙ্গীনারায়ণকে সমর্থন করেছেন।

এমনকি এ ধরনের কাজ করতে তিনি অনেককেই ‘প্রশিক্ষণ’ দিয়ে রেখেছেন বলেও জানিয়েছেন নরসিংহানন্দ। তিনি বলেন, সংখ্যালঘুরা এখানে ঢুকে পড়লে তাদের কীভাবে শিক্ষা দিতে হবে তা আমার অনুগামীদের শিখিয়েছি আমি। আমার নির্দেশেই শুক্রবারের ঘটনা ঘটেছে।

তবে ঘটনার ভিডিও না করলে তা প্রকাশ্যে আসতো না বলেই মনে করছেন নরসিংহানন্দ। অনেকেই শৃঙ্গীনারায়ণের পক্ষে এগিয়ে আসলেও যে কিশোর মার খেয়েছে তার পক্ষেও এগিয়ে এসেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব থেকে অভিনেত্রী স্বরা ভাস্কর।

ইতোমধ্যেই কিশোরটির জন্য তহবিল তৈরি করে অনুদান সংগ্রহ করা হচ্ছে। মোহাম্মদ জুবির নামে এক ব্যক্তির উদ্যোগে ইতোমধ্যেই ৭ লাখ রুপি সংগৃহ করা হয়েছে। তবে এতকিছুর মধ্যেই মাথায় ব্যান্ডেজ নিয়ে নিজের বাড়ির খাটে শুয়ে রয়েছে ১৪ বছরের কিশোর।

উল্লেখ্য, গত শুক্রবার তৃষ্ণার্ত ওই কিশোর পানি খেতে মন্দিরে ঢুকেছিল। কিন্তু শৃঙ্গীনারায়ণ তার নাম-পরিচয় জানতে চায়। তার পরিচয় জানার পর তাকে বেধড়ক মারধর করে শৃঙ্গীনারায়ণ। পরে ওই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600