ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ইসলামি শিক্ষা ইরানি নারীদের সাফল্যের কারণ: খামেনি

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ইসলামি শিক্ষা ইরানি নারীদের সাফল্যের কারণ: খামেনি

ইরানের যেসব নারী যুদ্ধে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন, শত্রুদের হাতে বন্দি ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা ইসলামি বিপ্লবের গর্ব বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

খামেনি বলেন, ইরানি নারীদের সামনে সংগ্রামের পথ খুলে দিয়েছে ঈমানি শক্তি। তারা নানা ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর এবং নজিরবিহীন অবদান রাখছেন। আর সেটা সম্ভব হচ্ছে ঈমানি শক্তির কারণেই।

তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প-সাহিত্য, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে বিপজ্জনক রোগ মোকাবিলায় সাম্প্রতিক অবদান ইরানি নারীদের আধ্যাত্মিক উৎকর্ষের নিদর্শন।

ইসলামী শিক্ষা এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সাবেক পাহলভি রাজতন্ত্রের আমলে বহু নারীর ওপর পাশ্চাত্যের অনৈতিক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও ইরানি নারীরা নিজেদের ইসলাম প্রদত্ত মর্যাদা, অবস্থান ও পবিত্রতার কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন। এটা অনেক বড় অর্জন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600