ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন আফ্রিকান এক নারী

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন আফ্রিকান এক নারী

পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে নয় সন্তানের জন্ম দিয়েছেন। নারীর বয়স ২৫ বছর। গত মঙ্গলবার (৫ মে) জন্ম নেওয়া সেসব নবজাতক ও তাদের মা এখন সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে মালির সরকারি কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির।

জন্ম নেওয়া নয়টি শিশুর মধ্যে পাঁচটি মেয়ে ও চারটি ছেলে। জানা যায় ওই নারীর নাম হালিমা। অবশ্য গর্ভধারণের পর মরক্কো ও মালিতে করা আলট্রাসনোগ্রামে দেখা যায় তার পেটে সাতটি সন্তান রয়েছে। তবে প্রকৃতপক্ষে তিনি নয় সন্তানের জন্ম দিয়েছেন।

গত মার্চে প্রথমবার মালির চিকিৎসকরা হালিমার বিষয়টি জানতে পারেন। এরপর তারা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় সন্তানদের সুস্থভাবে পৃথিবীতে আনতে তার বিশেষায়িত সেবা দরকার। পরে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ তাকে মরক্কো পাঠায়।

একসঙ্গে নয়টি সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি ইতিহাসে বিরল এবং দুর্লভ। ফলে হালিমার ওই সন্তান জন্ম দেওয়ার খবর মালিজুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছে। শুধু জনমনে নয় বিষয়টি দেশটির নেতাদেও নজরেও আসে।

বার্তা সংস্থা এএফপিকে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বলেছেন, ‌‘ওই মা ও তার সন্তানেরা এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ায় মায়ের সুস্থ হতে কিছু সময় লাগবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।’

তবে দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত সন্তান জন্ম দেওয়ার মতো বিরল একটি ঘটনা ঘটলে সে সম্পর্কে মরক্কোর সরকার কিছু জানে না বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ কৌধারি।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600