ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই: ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই।

বুধবার (১২ মে) মন্ত্রিসভার বৈঠকে বায়তুল মুকাদ্দাস ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হত্যা-নৃশংসতার নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি।

রুহানি আরও বলেন, বর্তমানে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতার ক্ষেত্রে প্রায় একা হয়ে পড়েছে। ফিলিস্তিনের প্রতিবেশী মুসলিম দেশগুলো পর্যন্ত নীরব রয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, মিশর ও জর্ডানের মতো বড় দেশ এবং অন্য প্রতিবেশীরা কেন এই জুলুমের বিষয়ে কিছুই বলছে না?

পড়ুন: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা থামছেই না

আফগানিস্তানে স্কুলে হামলা চালিয়ে নিরপরাধ ছাত্রীদের হত্যার নিন্দা জানিয়ে রুহানি বলেন, যারা এই ধরণের অবিশ্বাস্য অপরাধ করছে তারা ইসলামের মারাত্মক ক্ষতি করছে, তারা ইসলাম ধর্মের বদনাম সৃষ্টি করছে।

তিনি বলেন, আফগানিস্তানে যারা হস্তক্ষেপ করছে তারাই এ ধরনের অপরাধযজ্ঞের প্রধান হোতা।

রুহানি বলেন, দখলদার ইসরায়েল, আমেরিকা ও পাশ্চাত্য একদল প্রক্সি গোষ্ঠী গড়ে তুলেছে এবং তাদের দিয়ে আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, পাকিস্তান, ইরাক, ইয়েমেন, বাহরাইন ও আফ্রিকায় মুসলমানদের বিরুদ্ধে হত্যা-নৃশংসতার ঘটনা ঘটাচ্ছে।

সূত্র: পার্সটুডে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600