ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ঋণের সুনামিতে বিশ্ব

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ঋণের সুনামিতে বিশ্ব

করোনার আঘাতে ঋণের সুনামিতে প্লাবিত হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এ পরিমাণ দাঁড়াতে পারে ২৭৭ ট্রিলিয়ন ডলার। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য দিয়েছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স আইআইএফ।

সংস্থাটি বলছে, করোনা মহামারির ধাক্কা সামাল দিতে সরকার আর কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করছে। সেপ্টেম্বরেই বিশ্বে মোট ঋণের পরিমাণ ছিলো ২শ' ৭২ ট্রিলিয়ন ডলার। বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ৪শ' ৩২ শতাংশ বেড়েছে, ২০১৯ সালে বেড়েছিল মাত্র ৫০ শতাংশ।

এরমধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় প্রণোদনা পরিকল্পনা নেয়ার পর সর্বোচ্চ বেড়েছে এ দেশের ঋণ। বর্তমানে দেশটির মোট ঋণ ৮০ ট্রিলিয়ন ২০১৯ সালে তা ছিল ৭১ ট্রিলিয়ন। একই সময়ে ইউরোজোনের মোট ঋণ ৫৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এ পরিমাণ ২০১৪ সালের মন্দায় হওয়া ৫৫ ট্রিলিয়ন ডলারের ঋণের চেয়ে কম।

আর্থিক প্রতিষ্ঠানের গবেষণা বলছে, উন্নয়নশীল দেশগুলোর ঋণ মোট জিডিপি প্রবৃদ্ধির ২৪৮ শতাংশ বেড়েছে। এরমধ্যে আর্থিক খাত বহির্ভুত ঋণ বেড়েছে লেবানন, চীন, মালয়েশিয়া আর তুরস্কের। আইআইএফ'এর সদস্য বিশ্বের ৪শ' ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600