ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

৩০ মার্চের পরিবর্তে ১৫ জুন ৪০তম বিসিএসের ভাইভা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ৩০ মার্চের পরিবর্তে ১৫ জুন ৪০তম বিসিএসের ভাইভা

৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ মার্চের ভাইভার তারিখ পরিবর্তনে করে আগামী ১৫ জুন নির্ধারণ করা হয়েছে। ফলে ১৮০ জন পরীক্ষার্থীর ভাইভা ১৫ জুন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ১৫০ জনের ভাইভা (মৌখিক পরীক্ষা) শুরু হয়।

এর আগে ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারিতে পাস করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600