ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মুনিয়া, অভ্যাস ছিল তাহাজ্জুদেরও

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মুনিয়া, অভ্যাস ছিল তাহাজ্জুদেরও

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনা নানা রহস্যের জন্ম দিয়েছে। গুলশানের লাখ টাকা ভাড়ার বাসায় ওই কলেজছাত্রী একাই থাকতেন। ঘটনার পর তার পরিবারের দায়ের করা মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে।

মামলা দায়েরের পর অভিযুক্ত আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঘটনার পর আনভীরের সঙ্গে মুনিয়ার অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। ওই তরুণীর সঙ্গে আনভীরের কি সম্পর্ক ছিল। মুনিয়া আত্মহত্যা করে থাকলে কেন করেছেন।

তবে ঘটনার পর ফেস দ্যা পিপল নামে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়, তার বোনকে হত্যা করা হয়েছে।

নুসরাত জাহান বলেন, আমরা তার রুমে প্রবেশ করে সবকিছুর কন্ডিশন দেখে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বোন পাঁচ ওয়াক্ত নামজ পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়ারও অভ্যাস ছিল তার। ওর বয়সে আমিও এরকম নিয়মিত নামাজ পড়িনি।

পড়ুন: গুলশানে তরুণীর রহস্যজনক মৃত্যুর খবর, যা জানা যাচ্ছে

বড় বোন নুসরাতের প্রশ্ন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটা মেয়ে কীভাবে আত্মহত্যা করতে পারে? যদিও করেও থাকে তাহলে তাকে অপমানজনক এমন কিছুর মাধ্যমে প্ররোচিত করা হয়েছে যেটা তার আত্ম সম্মানে লেগেছে এবং সে এ কষ্ট নিতে পারেনি। পরে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যদি এটা আত্মহত্যা হয়ে থাকে।

ঘটনার একদিন আগে মুনিয়ার বোন জামাই তাকে মুঠোফোনে কিছু টাকা পাঠিয়েছিলেন। এটাই ছিল বোন জামাইয়ের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ। ওই আত্মীয় জানান, মুনিয়ার বিয়ের জন্য পারিবারিকভাবে পাত্র দেখছিলেন তারা। কিন্তু আনভীরের জন্য মুনিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। ওই আত্মীয়ের দাবি, মুনিয়া ছিলেন খুব ধর্মপরায়ণ। তিনি আত্মহত্যা করতে পারেন তার বিশ্বাস হচ্ছে না।

মুনিয়ার বোন নুসরাত জানান, আমরা তার রুমে গিয়ে তার পা খাটের মধ্যে দেখতে পেয়েছি। একটা মানুষ যদি ঝুলে গিয়ে ছটফট করে তার নিচে যে সিট সাজানো ছিল ওই সিটটা পড়ে যাওয়ার কথা। আমি তার পুরো রুম দেখেছি, এসময় আমার সঙ্গে পুলিশও ছিল। সেখানে সবকিছু পরিপাটি ছিল। পুলিশও শতভাগ নিশ্চিত করে তখন বলতে পারেনি এটা আত্মহত্যা ছিল কিনা। তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600