ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

লিচুগাছে ধরা আমটি ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: লিচুগাছে ধরা আমটি ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের লিচুগাছে ধরা আমটি ছিঁড়ে ফেলেছে একদল দুর্বৃত্ত। বিচিত্র এই ঘটনা দেখতে গিয়ে আজ মঙ্গলবার বাক-বিতণ্ডার জের ধরে একদল দুর্বৃত্ত আমটি ছিঁড়ে পালিয়ে যান। তাঁদের ধাওয়া করেও ধরা যায়নি।

লিচুর থোকায় একটি আম ধরেছে— এই খবরে বহু মানুষ তা দেখতে আবদুর রহমানের বাড়িতে ভিড় জমান। এদিন বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে তিন তরুণ সেখানে গিয়ে আমটি ছিঁড়ে পালিয়ে যান বলে দাবি করেছেন গাছের মালিক আবদুর রহমান।

আবদুর রহমান বলেন, গত শনিবার গাছে লিচুর থোকার পাশে আম দেখতে পাওয়ার কথাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর লিচুগাছটি পাহারা দিতে শুরু করেন তিনি। আজ সকালেও লিচুগাছটি দেখতে এলাকায় ভিড় করেন অনেকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলামের ভাতিজা সোহেল রানা মোটরসাইকেলে করে আমটি দেখতে যান। ফেরার পথে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সোহেল রানার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সোহেল রানা আঘাত পান।

তার ভাষ্য, ঘটনাটি ইউপি সদস্য সফিকুল ইসলাম জানার পর তিনি তাঁর (আবদুর রহমান) বোনকে ডেকে বলেন, এই আমের কারণে এখানে সমস্যা হচ্ছে। আমটি তিনি ছিঁড়ে ফেলবেন। এর ঘণ্টাখানেক পর তাঁর বাড়িতে আসেন সফিকুল ইসলাম। তাঁর পেছনে একটি মোটরসাইকেলে করে তিন তরুণও আসেন। লোকসমাগম ও লিচুগাছটি পাহারা নিয়ে সফিকুলের সঙ্গে আবদুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণেরা গাছ থেকে আমটি ছিঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যান। লোকজন তরুণদের পেছনে ধাওয়া করেও তাঁদের ধরতে পারেননি।

এ ব্যাপারে বালিয়া ইউপির সদস্য সফিকুল ইসলামের ভাষ্য, ‘আমি সেখানে গিয়ে আবদুর রহমানকে বলেছি, এখন করোনার প্রকোপ বেশি। এখানে যাতে লোকজনের ভিড় কম হয়। এ কথা শুনে তিনি পাল্টা বলেন, আপনারা মেম্বার-চেয়ারম্যানরা কী করেন? এসব আপনারা সামলাতে পারেন না? এ নিয়ে তাঁর সঙ্গে তর্ক হওয়ার একপর্যায়ে কে আমটি ছিঁড়েছে, আমি তা বলতে পারছি না।’ তাঁর পেছনে মোটরসাইকেল নিয়ে আসা তরুণদের তিনি চেনেন না বলে দাবি করেন।

লিচুগাছে আম ধরার কথাটি জানার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আবু হোসেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের লিচুগাছটি পর্যবেক্ষণে রাখতে নির্দেশ দিয়েছিলেন। আজ গাছের আমটি ছিঁড়ে ফেলার খবর পেয়ে তিনি বলেন, ‘গাছে আমটি আরও কয়েক দিন থাকলেই বোঝা যেত, লিচুগাছে আসলেই প্রাকৃতিকভাবে আমটি ধরেছে কি না। আমটি ছিঁড়ে ফেলায় ঘটনাটির বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা জানা সম্ভব হলো না।’

এর আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, ‘লিচু ও আম এক পরিবারের উদ্ভিদ নয়। ক্রোমোজম সংখ্যা যদি এক হয়, তবে অনেক সময় ঘটতে পারে। তবে লিচু ও আমের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য। লিচু ও আমের টিস্যু সিস্টেম এক না হওয়ায় আম ও লিচুর গ্রাফটিংও সম্ভব নয়। লিচুর সঙ্গে আমগাছের ডাল জোড়া লেগেছে, এমন উদাহরণ নেই। উদ্ভিদতত্ত্বে এর কোনো ব্যাখ্যা নেই।’

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600