ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

হঠাৎ দেশে ফেসবুক ব্যবহারে জটিলতা

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: হঠাৎ দেশে ফেসবুক ব্যবহারে জটিলতা

একেবারে হঠাৎ করেই শুক্রবার বিকেল ৫টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা বলছেন, বাংলাদেশ থেকে তারা কোনভাবেই ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। তবে কেউ কেউ বিদেশি সার্ভার ব্যবহার করে প্রবেশের চেষ্টা করছেন।

এ সমস্যার কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে তাদের।

যদিও এ বিষয়ে ফেসবুক এ জন্য কোনো পূর্ব ঘোষণা দেয়নি। ফেসবুকে হঠাৎ কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

ফেসবুকে প্রবেশে ভোগান্তির কথা জানিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, সেখানে তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরছেন। ফেসবুক পেজের মাধ্যমে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুর রহমান। তিনি জানান, হঠাৎ ফেসবুকে প্রবেশ করতে না পেরে শঙ্কায় পড়ে গেছি। গ্রাহকরা আমার জন্য অপেক্ষা করছেন কিন্তু আমি তাদের সার্ভিস দিতে পারছিলাম না।

তিনি বলেন, তাৎক্ষণিক আমি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভিপিএনের মাধ্যমে বিদেশি সার্ভার ব্যবহার করে ফেসবুকে এসেছি। পরে জানতে পারি, সবাই এ পদ্ধতিই এখন অবলম্বন করছেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও গণমাধ্যমকে এর কারণ সম্পর্কে জানাতে পারেননি। তবে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600