ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: ফখরুল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তাদের কারও কাছে কোনো জবাবদিহিও নেই। ফলে করোনাভাইরাস নিয়ে ব্যবসা করছে সরকার। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুনও নির্যাতনের শিকার’ পরিবারগুলোকে ঈদের শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। দেড় বছর আগে আমরা বলেছি, একটা সোর্স (উৎস) থেকে যাতে টিকা আনা না হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকেই টিকা আনতে চেয়েছিল। আমরা বলেছিলাম, বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এতদিন পর আবার চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে।

বিএনপির মহাসচিব বলেন, সরকার পানি ঘোলা করে খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে।

‘গুম-খুন ও নির্যাতনের শিকার’ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আমাদের আবেগাপ্লুত করে। আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার শক্তি আমাদের নেই। প্রতিবছর আপনাদের সামনে এভাবে উপস্থিত হই আর নিজেদের অপরাধী মনে হয়। কারণ, এখন পর্যন্ত আমরা অবস্থার পরিবর্তন করতে পারিনি।

মির্জা ফখরুল বলেন,'আমরা একটা গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাই। আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে চাই। যে উদ্দেশ্যে আন্দোলন করছি, রাজনীতি করছি, যে কারণে আমাদের এই ছেলেরা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের শক্তিকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই এত ত্যাগ, এত ব্যথা, এত বেদনা।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600