ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

জমজমাট লড়াই, ফের বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

রিপোর্টারের নাম: The Daily Moon
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জমজমাট লড়াই, ফের বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

ম্যাচের প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। গোলপোস্ট বাধা না হয়ে দাঁড়ালে আরও বাড়তে পারত ব্যবধান। প্রথমার্ধের বিবর্ণ দশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। এক গোল শোধ করার পর সমতায় ফেরার বেশ কিছু সুযোগ হারাল তারা। অনেক আক্রমণ চালিয়ে রিয়ালও পারল না ব্যবধান বাড়াতে।

তবে জয় নিয়ে ঠিকই মাঠ ছাড়ল জিনেদিন জিদানের দল। রোমাঞ্চকর লড়াইয়ে অসাধারণ জয়ে তারা উঠে গেল স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ম্যাচের দেখা মিলেছে। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

করিম বেনজেমার গোলে তারা এগিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। বিরতির পর বার্সার একমাত্র গোলটি করেন অস্কার মিনগেজা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাসেমিরো লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করতে হয় স্বাগতিকদের।

চলতি লা লিগায় দুটি ক্লাসিকোতেই জিতল রিয়াল। গত অক্টোবরে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে ৩-১ গোলে জিতেছিল তারা। ২০০৭-০৮ মৌসুমের পর এমন ঘটনা ঘটল প্রথমবার। পাশাপাশি ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো টানা তিনটি ক্লাসিকোতে পূর্ণ পয়েন্ট পেল লস ব্লাঙ্কোসরা।

গোটা ম্যাচে বল দখলে আধিপত্য দেখায় রোনাল্ড কোমানের শিষ্যরা। তাদের পায়ে ৬৯ শতাংশ সময়ে ছিল বল। রিয়ালের অবশ্য এটা নিয়ে মাথাব্যথা ছিল না। তারা বেছে নিয়েছিল পাল্টা আক্রমণ নির্ভর কৌশল। তাতে সাফল্যও মিলেছে। দুবার তাদের প্রচেষ্টা পোস্টে লেগে না ফিরলে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যেত আরও আগেই। একেবারে শেষ মুহূর্তে ক্রসবারের কারণে বার্সাকেও সমতায় না ফিরতে পারার আক্ষেপে পুড়তে হয়।

ad728

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad600